পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে রিয়াদ আলম।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রিয়াদ আলমপবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে রিয়াদ আলম।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা বহন করে। এই ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।রিয়াদ আলম বলেন, “ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হলো ত্যাগের মানসিকতা অর্জন করা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে নিতে পারে, সে বিষয়ে সবাইকে মানবিক ভূমিকা পালন করতে হবে।”তিনি আরও বলেন, দেশের চলমান উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতির কল্যাণ, দেশের অগ্রগতি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।এসময় তিনি দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল আজহার মাধ্যমে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *